রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে রেলষ্ট্রেশনকে বি থেকে ডি গ্রেডে অবনমনের প্রতিবাদে হরতাল ঘোষণা 

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনকে বি গ্রেড থেকে ডি গ্রেডে অবনমনের প্রতিবাদে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন ও আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে ৩১ ডিসেম্বর আশুগঞ্জসহ এর আশপাশ এলাকায় সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল আহবান করেছে জাগ্রত আশুগঞ্জবাসী নামে একটি সংগঠন।
বৃহস্পতিবার দুপুরে জেলার আশুগঞ্জ রেলস্টেশনের প্লাটফর্মে জাগ্রত আশুগঞ্জবাসী নামে সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সভায় বক্তারা বলেন, গত ২৮ জুলাই রেলমন্ত্রীর সঙ্গে জাগ্রত আশুগঞ্জবাসীর এক সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রী জাগ্রত আশুগঞ্জবাসীর সব দাবি মেনে নেয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রী তার দেয়া কথা ভুলে গিয়ে আশুগঞ্জ রেলস্টেশনকে বি গ্রেড থেকে ডি গ্রেডে অবনমন করেন।

অনতিবিলম্বে আশুগঞ্জ রেলস্টেশনকে ডি গ্রেড থেকে বি গ্রেডে পুনর্বহাল, মূল নকশা ও পরিকল্পনা অনুযায়ী স্টেশনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও ঢাকা-চট্টগ্রাম রুটে আন্তঃনগর ট্রেনের স্টপেজ না দেয়া হলে ৩১ ডিসেম্বর রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুগঞ্জে সর্বাত্মক হরতাল, রেলপথ ও নৌপথ অবরোধ থাকবে।

জনসভায় সংগঠনটির আহবায়ক হাজী মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জাগ্রত আশুগঞ্জবাসীর সদস্য সচিব ঈসা খান, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা মোবারক আলী চৌধূরী, আশুগঞ্জ সারকারখানা সিবিএ এর সভাপতি মো. বাবুল আহমেদসহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক