সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেরুজালেম ইস্যু : পক্ষে ভোট দিলে সাহায্য বন্ধের হুমকি ট্রাম্পের

news-image

জেরুজালেম ইস্যুতে মিসরের আনা প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার ভেটো দেওয়ার কারণে পাস না হওয়ায় আজ বৃহস্পতিবার তা সংস্থাটির সাধারণ পরিষদে উঠতে যাচ্ছে। কিন্তু তার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারণ পরিষদের সদস্য কোনো কোনো দেশের প্রতি হুমকি দিয়ে বলেছেন, প্রস্তাবের পক্ষে ভোট দিলে মার্কিন সাহায্য বন্ধ করে দেওয়া হবে।

গত ৬ ডিসেম্বর ট্রাম্প এককভাবে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করেন এবং তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন। তার এ ঘোষণার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠে। বিক্ষোভ হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে। আর ফিলিস্তিনে বিক্ষোভ অব্যাহত আছে। এ পর্যন্ত ইসরাইলের হামলায় কয়েকজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন কয়েকশ।

ট্রাম্প বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, হোয়াইট হাউজ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ‘তারা লাখ লাখ ও কোটি কোটি ডলার নিচ্ছে, এরপর আমাদের বিরুদ্ধেই ভোট দিচ্ছে। ঠিক আছে, আমরা ভোটের বিষয়টি পর্যবেক্ষণ করছি। তাদেরকে আমাদের বিরুদ্ধে ভোট দিতে দিন। আমরা কোটি কোটি ডলার সেভ করব। আমরা ভয় (কেয়ার) করি না।’

প্রসঙ্গত, জেরুজালেম ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদ আজ এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। ১৯৩ সদস্যের এই সংস্থায় প্রস্তাবটি খুব সহজেই পাস হবে বলে মনে করা হচ্ছে। তবে এখানে প্রস্তাবটি পাস হলেও চূড়ান্ত অর্থে এর কোনো কার্যকারিতা নেই। কারণ নিরাপত্তা পরিষদে পাস না হলে তা বাস্তবায়ন করতে পারবে না জাতিসংঘ।

আর নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া) কোনো একটি দেশ প্রস্তাবে ভেটো দিলে তা আর কার্যকর হবে না। এর আগে মঙ্গলবার মিসরের ওই প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১৪টি সদস্য দেশ ভোট দিলেও শুধু আমেরিকার ভেটোর কারণে তা অকার্যকর হয়ে যায়।

ট্রাম্পের এই হুমকির আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিক্কি হেলি সাধারণ পরিষদের কিছু সদস্য রাষ্ট্রকে হুমকি দিয়ে ই-মেইল করেছেন। সেখানে তিনি সংশ্লিষ্ট দেশগুলোকে প্রস্তাবটির বিপক্ষে ভোট দেওয়ার কথা বলেন। যেসব দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেবে সেসব দেশের নাম যুক্তরাষ্ট্র তালিকাভুক্ত করবে বলেও জানান হেলি।

এদিকে, ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকি বুধবার অভিযোগ করেছেন, প্রস্তাবের পক্ষে ভোট না দিতে সাধারণ পরিষদের সদস্যদের হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, এই হুমকি দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আবারও ভুল করছেন। সেইসঙ্গে একটি দেশ কিভাবে ভোট দেবে তা ঠিক করে দেওয়ার মাধ্যমে তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা