,

মেকআপ না তুললে যা হয়

news-image

অনলাইন ডেস্ক : আজকাল পার্টি কিংবা কোন অনুষ্ঠানে গেলে মেকআপ ছাড়া কেউ চিন্তাই করতে পারেন না। অনেকে আবার বাইরে বের হলেই প্রয়োজন অনুযায়ী হালকা কিংবা ভারী মেকআপ ব্যবহার করেন। বাড়িতে ফিরে আলসেমি করে মেকআপ না তুলেই ক্লান্তিতে ঘুমিয়ে পড়ার প্রবণতা রয়েছে অনেকের মধ্যে। কিন্তু এটা ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। যত রাতেই বাড়ি ফিরুন না কেন মেকআপ অবশ্যই তুলে ঘুমাতে যাওয়া উচিত। কারণ যারা নিয়মিত মেকআপ ব্যবহার করেন কিন্তু তা পরিষ্কার না করেই ঘুমাতে যান তাদের যেসব সমস্যা হতে পারে-

চোখে ইনফেকশন : চোখের মেকআপ সবারই বেশ পছন্দের। তবে অনেকেরই হয়তো জানা নেই চোখের মেকআপের জন্য স্যাডো বা অন্য যেসব উপাদান ব্যবহার করা হয় তা কতটা বিপজ্জনক হতে পারে চোখের ইনফেকশনের ক্ষেত্রে। মাশকরা থেকে স্যাডো -যেকোন কিছুরই যদি এক বিন্দু চোখের ভিতরে প্রবেশ করে তাহলে চোখের সমস্যা হতে পারে, ইনফেকশনও ঘটতে পারে।

কালো আচিল : মুখে কালো আচিল হলে তা কারও পছন্দ হবার কথা নয়। মেকআপ না তুললে এটি হবার সম্ভাবনা বাড়ে।

ব্রন : মেকআপ না তুললে ব্রণ হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।

ঠোঁট শুষ্ক হয়ে যায় : রাতে শোওয়ার আগে লিপষ্টিক ভালভাবে পরিষ্কার না করলে ঠোঁটের শুষ্কতা বেড়ে যেতে পারে।

ত্বকে বয়সের ছাপ পড়ে : নিয়মিত মেকআপ পরিষ্কার না করলে ত্বক শুষ্ক হয়ে ওঠে। সেই সঙ্গে ত্বক স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে ফেলে। ফলে অল্প বয়সেই মুখে বয়সের ছাপ পড়ে যায়। সূত্র : টাইমস অফ ইণ্ডিয়া

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?