,

সৌদিতে প্রথম নারী রাষ্ট্রদূত পাঠাচ্ছে বেলজিয়াম

news-image

সৌদি আরবে প্রথমবারের মতো নারী রাষ্ট্রদূত নিয়োগ করতে যাচ্ছে বেলজিয়াম। বুধবার বেলজিয়ামের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা ডমিনিক মিনিউরকে সৌদি আরবের নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রদানের ঘোষণা এসেছে। আগামী গ্রীস্মের আগেই তিনি দায়িত্ব বুঝে নেবেন।

বর্তমান সৌদি প্রশাসন সম্প্রতি নারীদের স্বাধীনতা দিয়ে ঘরের বাইরে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে।

ইতিমধ্যে নারীদের গাড়ি চালানো এবং স্টেডিয়ামে খেলা ও হলে বসে সিনেমা দেখার অনুমতি দেয়া হয়েছে।

তবে কিছু দিন আগ পর্যন্ত নারীদের ঘরে থাকারই রেওয়াজ ছিল। তাদের সার্বিক দেখভাল হতো পুরুষ অভিভাবকের ইচ্ছা ও নজরদারিতে। পাবলিক প্লেসে যেতে সৌদি নারীদের হিজাব পরতে হয়।

এদিকে মিনিউরের নিয়োগে এটি প্রতীয়মান হচ্ছে যে, আগামী দিনে তেহরানেও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ নারী প্রতিনিধি পাঠাতে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু