,

অতিরিক্ত সেলফি তোলা মানসিক রোগ

news-image

লাইফস্টাইল ডেস্ক : স্মার্টফোন আছে, কিন্তু কোনো দিন সেলফি তোলেননি- এমন লোক খুঁজে পাওয়া দুস্কর। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যায়, কেউ না কেউ সেলফি তুলে পোস্ট করেছেন। এছাড়া পথে ঘাটে, মাঠে, শপিংমলে, ড্রয়িংরুমে, বিয়েবাড়ি, পিকনিকসহ নানা অনুষ্ঠানে সেলফি তোলা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার।

কয়েক বন্ধু এক হলেই পকেট থেকে স্মার্টফোন বের করে ‘হয়ে যাক সেলফি’। সঙ্গে সঙ্গে তা আপলোড হয়ে যায় ফেসবুকে। এরপর লাইক, কমেন্ট, কমেন্ট বিনিময় চলতে থাকে।

এভাবে সেলফির জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। তবে সম্প্রতি একদল গবেষক জানিয়েছেন, অতিরিক্ত সেলফি তোলার প্রবণতা এক ধরনের মানসিক রোগ। যারা অতিরিক্ত সেলফি তোলায় মজে থাকে, তাদের নাকি চিকিৎসকের কাছে যাওয়া উচিত।‌

ব্রিটেনের নটিংহ্যাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয় ও তামিলনাড়ুর থিয়াগারাজার ম্যানেজমেন্ট স্কুলের একদল গবেষক যৌথভাবে এ গবেষণা চালান। তারা জানান, সারাক্ষণ সেলফিতে মজে থাকা পাগলামির লক্ষ্মণ ছাড়া আর কিছুই নয়। এ গবেষণার জন্য ভারতীয় নাগরিকদের বেছে নেওয়া হয়েছিল। কারণ ভারতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সর্বাধিক। দেশটিতে বিপজ্জনক স্থানে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে অনেকেই মারা গেছেন।

গবেষকদের দাবি, সেলফি তুলতে গিয়ে এভাবে যারা জীবনের ঝুঁকি নেওয়া এক ধরনের মানসিক রোগ। সূত্র: হাফপোস্ট।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?