আশুগঞ্জ বিলিয়ার্ড চ্যাম্পিয়ানশিপের ফাইনাল অনুষ্ঠিত
আশুগঞ্জ প্রতিনিধি : আশুগঞ্জ বিলিয়ার্ড চ্যাম্পিয়ানশিপের ফাইনাল খেলায় সামিয়াদ চৌধুরীকে ৩/০ পয়েন্টে পরাজিত করে বিজয়ী হয়েছেন শাহ-আলম। ১৮ ডিসেম্বর সোমবার রাতে আশুগঞ্জ বাজারের কূহিনোর সিনেমা হল রোডে হাজী অলফত আলী টাওয়ারে অবস্থিত আশুগঞ্জ বিলিয়ার্ড সেন্টার (এবিসি) তে অনুষ্ঠিত চ্যাম্পিয়ানশিপের ফাইনাল খেলার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আশুগঞ্জ বিলিয়ার্ড সেন্টার (এবিসি) এর সত্ত্বাধিকারী আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর চারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক জিয়া উদ্দিন খন্দকার।
বিশেষ অতিথি আশুগঞ্জের তরুণ ব্যবসায়ী ডিসেন্ট ফুডের সত্ত্বাধিকারী হাসান ইমরান, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক গোলাম, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি, ভেনিস বাংলার সত্ত্বধিকারী মুনিরসহ খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইঞ্জিঃ জসীম উদ্দিন।
বিলিয়ার্ড চ্যাম্পিয়ানশিপটি গত ১১ ডিসেম্বর আশুগঞ্জ বিলিয়ার্ড সেন্টার (এবিসি) এর উদ্দ্যোগে শুরু হয়। খেলায় ১৬ টি দল অংশ গ্রহণ করেন। খেলায় ১ম স্থান অর্জন করেন শাহ-আলম, ২য় স্থান অর্জন করেন সামিয়াদ চৌধুরি ও ৩য় স্থান অর্জন করেন আকাশ আহম্মেদ। খেলা শেষে আগত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। ফাইনাল খেলায় রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন রাকিবুল ইসলাম।
উক্ত চ্যাম্পিয়ানশিপের সহযোগিতায় ছিলেন ডিসেন্ট ফুড এন্ড ডে-নাইট হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার।











