,

প্রভাবশালী ১১ নারীর তালিকায় নওয়াজ-কন্যা মরিয়ম

news-image

নিউজ ডেস্ক : প্রতিজ্ঞা ও সাহসের জন্য প্রশংসিত বিশ্বের ১১ নারীর তালিকায় স্থান করে নিয়েছেন পাকিস্তানের পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ।

নিউইয়র্ক টাইমস ২০১৭ সালে এমন ১১ নারীর তালিকা প্রকাশ করেছে, যারা রাষ্ট্র, আইন ও সমাজবিরোধী প্রথা এবং রেওয়াজের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। খবর: দৈনিক জংগ উর্দুর।

মার্কিন এই পত্রিকার মতে, বিশ্বের প্রভাবশালী ১১ নারী ইচ্ছা ও প্রতিজ্ঞা দিয়ে পৃথিবীর সামনে নিজেদের মেলে ধরেছেন। মরিয়ম মাত্রই দেশটির রাজনীতির ময়দানে পা রেখেছেন।

পানামা পেপার্স কেলেঙ্কারিতে আদালত নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। এর বিপক্ষে জোরালো তৎপরতার মাধ্যমে অল্প সময়েই মরিয়ম প্রভাবশালী নারী হিসেবে জায়গা করে নিয়েছেন।

নারী অধিকার, সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তোলা, কারাগারে কঠোরতার শিকার এবং আশাবাদী শব্দ দিয়ে জীবনে রঙ লাগানো এই নারীদের মধ্যে আরও রয়েছেন- আরব, ইন্দোনেশিয়া, জার্মানি, ইতালি, সুইডেন, ফ্রান্স, মিয়ানমার, তুরস্ক ও চীনের সাহসী কয়েকজন নারী।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু