,

সু চির অনুমোদন পেয়েই রোহিঙ্গা নির্যাতন : জাতিসংঘ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জাইদ রাদ আল হুসেইন বলেছেন, মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির অনুমোদনেই দেশটিতে মুসলমান সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানো হয়।

এ জন্য মিয়ানমারের নেতাদের বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে হুসেইন বলেন, যে মাত্রায় সেখানে সামরিক অভিযান চালানো হয়েছে, তা অবশ্যই দেশের উঁচুপর্যায়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই অভিযানে কয়েক হাজার মানুষ মারা গেছে এবং লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

এ ঘটনায় মিয়ানমারের নেতাদের একসময়ে গণহত্যার অভিযোগের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি নোবেল শান্তিতে ভূষিত গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি।

এ মাসের শুরুর দিকেই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে দেয়া বক্তব্যে হুসেইন বলেছিলেন- মিয়ানমারে যে ব্যাপক বা পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানো হয়েছে, তাতে গণহত্যার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাবে না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলোকাস্টের পর জাতিসংঘের সদস্য দেশগুলো একটি কনভেনশনে স্বাক্ষর করেছেন, যেখানে কোনো গোত্রকে নিশ্চিহ্ন করার চেষ্টাকে গণহত্যা বলে বর্ণনা করা হয়েছে।

এদিকে আগস্টে রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরুর পর সাড়ে ৬ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু