,

ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে ইন্দোনেশিয়ায় মার্কিন পণ্য বর্জন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেছে আমেরিকা। যার বিরুদ্ধে পথে নামল ইন্দোনেশিয়ার মানুষ।

সমগ্র দেশবাসীর কাছে মার্কিন পণ্য বর্জনের ডাক দিল বিক্ষোভকারীরা। স্থানিয় সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে জাকার্তায় শুরু হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী বিক্ষোভ। সোমবার পঞ্চম দিনের মাথায় এই বিক্ষোভের মাত্রা অনেকগুণ বৃদ্ধি পায়। পুলিশের হিসেবে ওই দিন প্রায় ৮০ হাজার বিক্ষোভকারী হাজির ছিলেন জাকার্তার পথে।

চলতি মাসের ছয় তারিখে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। এই নিয়ে বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদ জারি রয়েছে। ট্রাম্পের ঘোষণার পর থেকে পশ্চিম তীর, জেরুজালেমসহ বিশ্বজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

সেই বিক্ষোভের ধারাবাহিকতায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার প্রধান মসজিদ থেকে মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের সামনে একটি স্কয়ারে জড়ো হন।

পবিত্র বায়তুল মুকাদ্দাস বিষয়ে নেওয়া বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে আসতে বিক্ষোভকারীরা ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু