,

ইয়েমেনে সৌদি বাহিনীর বোমা হামলায় ১০ নারী নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের উত্তরাঞ্চলীয় মা’রিব প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানসংলগ্ন এলাকায় সৌদি বাহিনীর বোমা হামলায় অন্তত ১০ নারী নিহত হয়েছেন। অনুষ্ঠান থেকে নারীরা পায়ে হেঁটে ফেরার পথে তারা বিমান হামলার মুখে পড়ে বলে জানা গেছে।

শনিবার কারামেশ এলাকায় একটি বিবাহ যাত্রীদের ওপর সৌদি বাহিনী হামলা চালালে এসব নারী নিহত হয় বলে দেশটির আল মাসিরা টেলিভিশন চ্যানেল রবিবার জানিয়েছে।

কয়েকটি স্থানীয় সূত্র জানিয়েছে, হতভাগ্য নারীরা পায়ে হেঁটে অনুষ্ঠান থেকে ফেরার পথে তারা সৌদি হামলার মুখে পড়ে। তবে যেসব নারী গাড়িতে করে ফিরছিলেন তারা হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন।

নিহত দুই নারীর একজনের পিতা তীব্র ক্ষুব্ধ কণ্ঠে বলেন, একটি বিবাহ অনুষ্ঠান থেকে ফিরে আসার সময় সাধারণ নারীদের ওপর হামলা চালিয়ে আগ্রাসী সৌদি বাহিনী জঘন্য অপরাধ সংঘঠিত করেছে।

গত দুই বছর ধরে ইয়েমেনের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলায় এ পর্যন্ত ১২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে। সূত্র : ডন ও ইকনা

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু