,

গুজরাটে কংগ্রেস-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই

news-image

গুজরাটে ক্ষমতাসীন বিজেপি আর কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

একদিকে তিন তরুণ তুর্কির স্থানীয় ‘জাতভিত্তিক’ লড়াইয়ের সঙ্গে জাতীয় কংগ্রেসের মেলবন্ধ আর অপরদিকে নরেন্দ্র মোদির নিজস্ব ‘ক্যারিশমা’- এই দুইয়ের মধ্যে শেষপর্যন্ত কাকে বেছে নিবেন গুজরাটের ভোটাররা তার চূড়ান্ত ক্ষণের অপেক্ষা।

আজ সোমবার সকালে ভারতের গণমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত সর্বশেষ ফলাফলে দেখা যায়, গুজরাট রাজ্যের নির্বাচনে বিজেপি ৭৯টি আসনে এগিয়ে রয়েছে আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে ৭৮টি আসনে।

১৮২ আসনের গুজরাটে ৯২ আসনে জয় পেলেই সরকার গঠন করতে পারবে বিজেপি বা কংগ্রেস।

আজ হিমাচল প্রদেশের নির্বাচনেও ফলাফল প্রকাশিত হচ্ছে। প্রাথমিক ফলাফলে হিমাচল কংগ্রেসের বেহাত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। দেখা যাচ্ছে, ৬৮ আসনের হিমাচল প্রদেশে বিজেপি ১৮ আর কংগ্রেস ১০টি আসনে এগিয়ে আছে।

কংগ্রেস প্রধান হিসেবে মাত্র দুদিন হয় দায়িত্ব নিয়েছেন রাহুল গান্ধী। গতকাল রোববার পাঞ্জাবে তিনটি পৌরসভায় জাতীয় কংগ্রেস ভালই ফল করেছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর