শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরের পত্তনে মহান বিজয় দিবসের আলোচনা সভায় শাহ্ জামাল রানা

news-image

আমাদের সন্তানদের মাদক থেকে ফিরিয়ে আনতে হবে জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ্ জামাল রানা বলেন, স্বাধীনতার ৪৬ বছর পরও কি আমরা প্রকৃত স্বাধীনতা পেয়েছি? স্বাধীন দেশে এখন ক্ষমতার লোভে কেউ মানুষ পুড়িয়ে মারছে আবার কেউ মানুষ গুম করছে। স্বাধীন বাংলাদেশে আমরা অনিশ্চিয়তা মধ্যে বাস করছি। আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম এই ধর্মে জঙ্গিবাদের স্থান নাই। আমরা জঙ্গিবাদ এবং সন্ত্রাসীদেরকে ঘৃণা করি। জাতিয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক প্রেসিডেন্ট পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ কৃষক ও কৃষানীর বন্ধু।

বাংলাদেশে উপজেলা পদ্ধতি চালু করেন ও গ্রামে গরীব লোকদের জন্য গুচ্ছগ্রাম সিস্টেম চালু করেন এবং মসজিদ, মাদ্রাসা, কালিবাড়ি এবং মন্দিরের বিদ্ৎু বিল মৌকুফ করে দিয়েছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। আপনাদের ভোটে এমপি হওয়ার পর কাছে যেতে পারবে না আবার স্যার বলতে হবে তা আমি বিশ্বাস করি না। আমি এমপি হই বা না হই, আমি আপনাদের পাশে আছি এবং থাকব। আমরা আমাদের সন্তানদের খতিয়ে দেখব তারা কে কি করছে। কারন সারা দেশেই নেশা ছড়িয়ে পড়েছে। আমাদের সন্তাদেরকে এই নেশা থেকে ফিরিয়ে আনতে হবে। গত ১৬ ডিসেম্বর ২০১৭ইং মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্বরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার বিকাল ৪টা বিজয়নগর উপজেলা পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া (ফকিরপাড়া) গ্রামে ভাই ভাই সমর্থিত যুব ক্লাবের সভাপতির মোঃ জোয়াদ আলীর সভাপতিতে সভায় আরও বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ্ নাজির আহম্মদ। বুধল ইউনিয়ন, তালশহর উত্তর ইউনিয়নের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, রামরাইল ইউনিয়ন পরিষদের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, জাতীয় পাটির নেতা মন্জু, এনাম খান, এমদাদুল হক, অজিদ ডাক্তার, সাদেক আলী ভূইয়া, আব্দুর রব, আনোয়ার মোল্লা, মুকতাদির খান জসিম এবং ভাই ভাই ক্লাবের সদস্য হাছান প্রমুখ।-খবর বিজ্ঞপ্তির

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা