,

মালয়েশিয়ান বাহিনী প্রস্তুত জেরুজালেম রক্ষায়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেম ইস্যুতে মুসলিম হিসেবে নিজেদের দায়িত্ব পালনে মালয়েশিয়ান সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসামুদ্দিন হুসেইন।

মালয়েশিয়ার সরকারি গণমাধ্যম বারনামার বরাত দিয়ে মিডলইস্ট মনিটর জানায়, দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসামুদ্দিন বলেছেন- আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি। ওপরের নির্দেশ পেলেই আমরা জেরুজালেম রক্ষায় ময়দানে ঝাঁপিয়ে পড়ব। তবে প্রার্থনা করছি, জেরুজালেম বিতর্ক যেন শেষ পর্যন্ত বড় ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির দিকে না যায়।

এর আগে ৬ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে দেশটির দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন।

এমন ঘোষণায় পুরো মুসলিম বিশ্বে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়। ফিলিস্তিনি স্বাধীনতাকমী সংগঠন ফাতাহ ও হামাস সর্বাত্মক প্রতিরোধ ও অসহযোগের আহ্বান জানায়।

সেই থেকে এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আর ইসরাইলি দখলদার বাহিনীর হামলায় এখন পর্যন্ত সহস্রাধিকের মতো আহত হয়েছেন।

অন্যদিকে ট্রাম্পের ঘোষণার পর ইসলামিক সাহায্য সংস্থা-ওআইসির জরুরি সভায় মুসলিম দেশের নেতারা পূর্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর