,

পাকিস্তানে গির্জায় প্রার্থনারতদের ওপর বোমা হামলা: নিহত ৮ আহত ৪০

news-image

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি গির্জায় আত্মঘাতি বোমা ও বন্দুক হামলায় অন্তত ৮ জন নিহত ও আহত হয়েছে ৪০ জন। নিহতদের মাঝে একজন নিরাপত্তারক্ষী ও দুইজন হামলাকারীও রয়েছে।

জিও নিউজের খবরে বলা হয়, কোয়েটার জারগুন রোডে অবস্থিত একটি গির্জায় প্রার্থনা অনুষ্ঠান চলছিল। এ সময় সন্ত্রাসীরা বন্দুক হামলা করে নিরাপত্তারক্ষীকে হত্যা করে ও গির্জায় প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালায়।

কোয়েটার ডিইজি আব্দুর রাজ্জাক জানান, গির্জায় চারজন সন্ত্রাসী আত্মঘাতি হামলা করে। এ সময় একজন আত্মঘাতি হামলা করে নিজেকে উড়িয়ে দেয়। অপর একজনকে নিরাপত্তারক্ষীরা গুলি করে হত্যা করে ও বাকি দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় প্রদেশটির সকল হাসপাতালে ইমার্জেন্সি ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।

বেলুচিস্তানের আইজি জানান, গির্জার চারশ’রও বেশি মানুষ অবস্থান করছিল। সন্ত্রাসীরা ভিতরে প্রবেশ করতে সক্ষম হলে বড় ধরণের ক্ষয়-ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। তবে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় প্রবেশ মুখেই গুলি চালিয়ে সন্ত্রাসীদের হত্যা করা হয়। সূত্র : জিও নিউজ

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর