,

যৌন কেলেঙ্কারি: পদত্যাগ করলেন মার্কিন কংগ্রেসম্যান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যৌন হয়রানির অভিযোগে যুক্তরাষ্ট্রের আরও একজন কংগ্রেস সদস্য পদত্যাগ করেছেন। দেশটির ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির টেক্সাস রাজ্য থেকে নির্বাচিত ওই কংগ্রেস সদস্যের নাম ব্লেক ফ্যারেন্টহোল্ড।

ফ্যারেন্টহোল্ড মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য। ফ্যারেন্টহোল্ড তার সাবেক পুরুষ সহযোগী মাইকেল রেকোলাকে যৌন হয়রানির অভিযোগে তদন্তাধীন রয়েছেন।

রেকোলা বৃহস্পতিবার সিএনএনকে এক সাক্ষাৎকারে বলেছেন, ফ্যারেন্টহোল্ডের অসদাচরণের শিকার হয়ে তিনি এতটাই ভেঙে পড়েন যে, তাকে মানসিক চিকৎসা নিতে হয়েছিল।

এর আগে ২০১৪ সালে ফ্যারেন্টহোল্ডের সাবেক মুখপাত্র লরেন গ্রিন তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেন।

মীমাংসার মাধ্যমে তিনি তার কাছ থেকে ৮২ হাজার ডলার পেয়েছিলেন। খবর বিবিসির।

যৌন হয়রানি ও লিঙ্গ-বৈষম্যের অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করা মার্কিন কংগ্রেসম্যানদের মধ্যে তার অবস্থান চার নম্বরে।

এর আগে এ মাসেই যৌন অসদাচরণের অভিযুক্ত হওয়ার পর পুনরায় নির্বাচন না করার ঘোষণা দেন আরও তিন মার্কিন আইনপ্রণেতা।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর