,

গাজায় হুইলচেয়ারে বসা সেই প্রতিবাদী, ইসরায়েলি সেনার বুলেটে ঝাঁঝরা

news-image

ইব্রাহিম আবু থুরায়ে। বয়স ২৯ বছর। ২০১৪ সালে ইসরায়েলের সঙ্গে গাজা যুদ্ধে দুই পা হারিয়েছিলেন এই ফিলিস্তিনি যুবক। তবে সেই প্রতিবন্ধকতাও দেশের প্রতি তার অকৃত্রিমকে ভালোবাসাকে দমিয়ে রাখতে পারেনি। এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয়ার প্রতিবাদে অন্যান্য ফিলিস্তিনির সঙ্গে তিনিও আন্দোলনে সরব হয়েছিলেন, ফেসবুকে ফিলিস্তিনি পতাকা হাতে তার ছবি ভাইরাল হয়। শুক্রবার বিক্ষোভেও অংশ নেন তিনি।

তবে এদিন সেই হুইলচেয়ারটা ফিরলেও প্রাণে ফেরা হয়নি ইব্রাহিমের। ইসরাইলি সেনার গুলিতে এবার তার প্রাণটাও গেছে! তার সঙ্গে প্রাণ গেছে আরও ৪ ফিলিস্তিনির। এছাড়া ট্রাম্পের ঘোষণার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।

শুক্রবার বিক্ষোভ চলাকালে প্রথম গুলিটা লাগে ইব্রাহিমের মাথায়। এরপর দেখতেই দেখতেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার গোটা শরীর।

শনিবার গাজায় তার জানাজায় তাই বিক্ষোভকারীদের স্লোগান উঠল ইসরায়েল আর আমেরিকাকে নিশানায় রেখেই। ‘জেরুসালেম আমাদের। ইসরায়েলকে তা কোনোভাবেই ছাড়ব না। ঘোষণা ফিরিয়ে নিতে হবে আমেরিকাকেও,’’ বলল জনতা। মৃত্যুর ঠিক দু’দিন আগে যা বলে গিয়েছিলেন ইব্রাহিম আবু থুরায়ে।
সূত্র: ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর