,

নাসিরনগরে মন্ত্রীর মরদেহ, দ্বিতীয় দফা জানাজার নামাজ সম্পন্ন 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের প্রথম জানাজার পর তার মরদেহ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নেওয়া হয়েছে।
রোববার  দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকা থেকে মন্ত্রীর মরদেহবাহী হেলিকপ্টার নাসিরনগর ডিগ্রি কলেজ সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের (কসবা ও আখাউড়া) সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের (সদর ও বিজয়নগর) সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ প্রিয় নেতাকে দেখতে ছুটে আসেন।
রোববার দুপুরে ১টার দিকে আশুতোষ পাইলট উচ্চ  বিদ্যালয়ে দ্বিতীয় দফায়  জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। প্রায় অর্ধ-লক্ষাধিক মানুষ প্রিয় নেতার জানাজার নামাজে উপস্হিত হন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক