,

মন্ত্রী ছায়েদুলের কফিনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

news-image

জাতীয় সংসদের পাঁচবারের সদস্য সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হলে সাড়ে ১০টার পর প্রথমে রাষ্ট্রপতি এবং এরপর প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান।

মোহাম্মদ ছায়েদুল হকের মরদেহ তার জন্মস্থান ও নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নেওয়া হবে। উপজেলার আশুতোষ পাইলট হাইস্কুল মাঠে হবে তার দ্বিতীয় জানাজা। পরে মরহুমের মরদেহ নেওয়া হবে তার নিজ গ্রাম পূর্বভাগে। সেখানে বাদ জোহর তৃতীয় জানাজা শেষে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে ছায়েদুল হককে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর ছিলেন মোহাম্মদ ছায়েদুল হক। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক