,

স্মৃতিশক্তি বাড়বে যে পিৎজা খেলে!

news-image

লাইফস্টাইল ডেস্ক : চিকিৎসকরা স্বাস্থ্যের কথা মাথায় রেখে বেশি বেশি জাঙ্ক ফুড খেতে বারণ করেন। পিৎজা, বার্গারের মতো খাবার থেকে দূরত্ব রেখে চলতে বলেন তারা। তাই এবার অভিনব উদ্যোগ নিল পিৎজা প্রস্তুতকারক সংস্থা ডমিনোজ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য মিরর’-এ প্রকাশিত খবরে বলা হয়েছে, নতুন এক ধরনের পিৎজা নিয়ে হাজির ডমিনোজ। যা খেলে স্মৃতিশক্তি বাড়াবে।

প্রতিষ্ঠানটির দাবি, এই পিৎজা স্মৃতিশক্তি বাড়াতে সক্ষম। পিৎজাটির নাম দেওয়া হয়েছে ‘ক্র্যাস্ট টু ক্র্যাম’ পিৎজা। এটি আপাতত ব্রিটেনে লঞ্চ হলেও ভবিষ্যতে সারা বিশ্বেই পাওয়া যাবে বলে জানা গিয়েছে। আগামী জানুয়ারিতে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখেই এই পিৎজা প্রস্তুত করা হয়েছে। প্রধানত পড়ুয়াদের টানতেই এই উদ্যোগ বলে জানিয়েছে তারা।

ব্রিটেনের ডারহাম বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশনিস্ট ক্যারোলিন ইনস্-এর পরামর্শ নিয়েছে ডমিনোজ। ইনস জানিয়েছেন, ‘ক্র্যাস্ট টু ক্র্যাম’ পিৎজায় সামুদ্রিক মাছ, কালো অলিভ এবং লাল ক্যাপসিকাম ব্যবহার করা হয়েছে, যা স্মৃতিশক্তি বাড়ানোর পাশাপাশি দৃষ্টিশক্তিও প্রখর করে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?