,

সৌদি নারীরা মোটরসাইকেল এবং ট্রাকও চালাতে পারবেন

news-image

তিন মাসে আগে সৌদি আরবের নারীদেরকে ব্যক্তিগত গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। এবার সৌদি আরব কর্তৃপক্ষ বলছেন তাদের দেশের নারীরা মোটর সাইকেল এবং ট্রাকও চালাতে পারবেন।

গত সেপ্টেম্বরে রাজা সালমান একটি ফরমান জারি করে বলেছিলেন, ২০১৮ সালের জুন থেকে সৌদি আরবের নারীরা গাড়ি চালাতে পারবেন। চরম রক্ষণশীল রাজতান্ত্রিক রাষ্ট্র সৌদি আরবে চলমান এক উচ্চাভিলাষী সংস্কার পরিকল্পনার অংশ হিসেবেই ওই ডিক্রি জারি করা হয়েছিল।

শুক্রবার সৌদি আরবের যানবাহন পরিচালনা মহাদপ্তর এই বিষয়ক নতুন আইন ও নিয়মকানুনের বিস্তারিত প্রকাশ করে রাষ্ট্রনিয়ন্ত্রিত সৌদি প্রেস এজেন্সিতে।

সেখানেই বলা হয়, নারীরা মোটরসাইকেল এবং ট্রাকও চালাতে পারবেন। আর গাড়ি চালনা সংক্রান্ত আইন নারী-পুরুষ উভয়ের জন্যই সমান থাকবে।

নারী চালকদের গাড়ির জন্য আলাদা কোনো নাম্বার প্লেটও থাকবে না। তবে যে নারী চালকরা দুর্ঘটনায় জড়িত থাকবে বা ট্রাফিক আইন অমান্য করবে তাদের বিচার হবে একটি বিশেষ আদালতে। যা পরিচালিত হবে শুধু নারীদের দ্বারাই।

প্রসঙ্গত,  সৌদি আরব ছিল বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানো নিষেধ ছিল।

আগামী বছরের জুন থেকে এই নিষেধাজ্ঞা আর থাকছে না।

আর সৌদি আরব হল বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীদের পড়াশোনা, ভ্রমণ এবং ঘরের বাইরের যে কোনো কাজের জন্য বাবা, স্বামী বা ভাইয়ের অনুমতি লাগে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর