আওয়ামী লীগ সরকার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে-ক্যা.তাজ এমপি
ফয়সল আহমেদ খান ,বাঞ্ছারামপুর : ব্যাপক-উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৪৬তম জাতীয় বিজয় দিবস উদযাপিত হয়েছে।সকাল ৬টায় শহীদ বেদীতে ফুলের তোড়ন অর্পনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের সূচনা।সকাল ৮টায় এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের প্রধান সালাম গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নুরুল ইসলাম।
বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মো.শরিফুল ইসলামের সভাপেিত্ব উপজেলা পরিষদ প্রাঙ্গনে বেলা ১২টায় মুক্তিযুদ্ধাদেও সন্মাননা ও মুক্তিযুদ্ধি নিয়ে আলোচনায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ক্যা.এবি তাজুল ইসলাম বলেন,-‘মুক্তিযুদ্ধেও স্বপক্ষের শক্তি আওয়ামীলীগকে জনগন আবারো ভোট দিয়ে ক্ষমতায় আনবে।২০২১সালে ইনশাল্লাহ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থেকেই স্বাধীনতার ৫০ বছর পালন করবে।’
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.সিরাজুল ইসলাম,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিসেস হাসু ইসলাম,ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা,মহিলা ভাইস চেয়ারম্যান জলী আমীর প্রমূখ।
এ ছাড়া,দীর্ঘ কয়েক বছর পর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এমএ খালেক পিএসসি উপজেলার জগন্নাথপুরে বিজয় দিবস উদযাপন করেন।মতিয়ূর রহমান জালুর সভাপতিত্বে দুপুরে বিজয় দিবস উপলক্ষে প্রধান অতিথি বলেন,-‘যেখানে গনতন্ত্র নেই,সেখানে বিজয়ের উৎসব ম্লান হয়ে যায়।সহায়ক সরকারের অধীন নির্বাচন হলে দেশের সকল মুক্তিযোদ্ধারা খুশী হবেন।
আর সেটি হলে অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে’।এ সময় দলীয় নেতাকর্মীদেও মধ্যে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ভিপি মান্নান,বিএনপি নির্বাহী কমিটির সদস্য এড.জিয়াউর রহমান,ছাত্রদল,যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











