সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা-মায়ের মাঝখানে শায়িত হবেন ছায়েদুল হক

news-image

বাবা-মায়ের কবরের মাঝখানে চিরনিদ্রায় শায়িত হবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. ছায়েদুল হক। রোববার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামের পশ্চিমপাড়াস্থ কল্লরপাড় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ছায়েদুল হকের চাচাতো ভাই আবদুল বাছির বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ছায়েদুল হকের জন্য তার বাবা-মায়ের কবরের মাঝখানে কবর খোঁড়া হচ্ছে। রোববার বাদ জোহর পূর্বভাগ এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে কল্লরপাড় কবরস্থানে বাবা-মায়ের কবরের মাঝখানেই শায়িদ হবেন তিনি।

এর আগে রোরবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে মন্ত্রী ছায়েদুল হকের প্রথম নামাজের জানাজা। এরপর মরদেহ হেলিকপ্টারে করে আনা হবে তার নিজ নির্বাচনী এলাকা নাসিরনগর উপজেলায়। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে দ্বিতীয় জানাজার পর মরদেহ নিজ বাড়িতে আনা হবে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন ছায়েদুল হকের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) মারা যান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক। তিনি দীর্ঘদিন ধরে জ্বর, ইউরিন ইনফেকশন ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। আগস্ট মাস থেকে প্রোস্টেট গ্লাণ্ডের সংক্রমণে ভুগছিলেন এবং ১৩ ডিসেম্বর থেকে হাসপাতালের আইসিইউ-এর ১৬ নম্বর বেডে লাইফ-সাপোর্টে ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা