,

জেরুজালেম না থাকলে মক্কাও রক্ষা করতে পারব না : এরদুগান

news-image

তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদুগান সতর্ক করে বলেছেন, ‘জেরুজালেম হারানো মানে কাবা শরিফ ও অন্যান্য ইসলামী রাজধানী হারানো। আর জেরুজালেমকে রাজধানী স্বীকৃতি দিয়ে ট্রাম্প মধ্যপ্রাচ্যে বোমা নিক্ষেপ করেছেন।’

শুক্রবার সন্ধ্যায় ইস্তাম্বুলে এক বক্তৃতায় এরদুগান বলেন, ‘কুদস হাতছাড়া হলে আমরা মদিনা মুনাওয়ারাও রক্ষা করতে পারব না, মদিনা হারালে আমরা মক্কাকে রক্ষা করতে পারব না। আর মক্কার পতন হলে আমাদের কাবা শরিফকেও হারাতে হবে।’

তিনি আরো বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য ও সকল মুসলমানের ওপর এক নতুন হামলা শুরু হয়েছে। তুরস্ক আমেরিকার এই সিদ্ধান্ত মোকাবেলায় আরো নানা পদক্ষেপ অব্যাহত রাখবে।

এরদুগান বলেন, ‘কুদস হলো বিশ্বের সব মুসলমানের সম্মানের জায়গা। আল্লাহর আদেশ ও পূর্বসূরিদের আমানত হিসেবে কুদস রক্ষায় প্রয়োজনীয় সব কিছুই আমরা করব।’ তিনি বলেন, তুরস্ক জাতিসংঘের কাছে মার্কিন সিদ্ধান্ত বাতিলের দাবি করবে। এই হঠকারী ও অবৈধ সিদ্ধান্ত প্রতিরোধে আমরা প্রথমে নিরাপত্তা পরিষদে যাব। আমেরিকা ভেটো দিলে তারপর যাব জাতিসংঘের সাধারণ পরিষদে।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পর মুসলিম বিশ্বের নেতাদের মধ্যে তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদুগানই এর বিরুদ্ধে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছেন। তার দেশের ঐতিহাসিক নগর ইস্তাম্বুলে গত বুধবার ওআইসি সদস্য রাষ্ট্রগুলো এ সংকট মোকাবেলায় যে জরুরি বৈঠকে বসেছিল, তা এরদুগানের আহ্বান ও তার নেতৃত্বেই। তিনিই সংগঠনটির বর্তমান চেয়ারম্যান। ওই সম্মেলনে পূর্ব জেরুজালেমকে সম্মিলিতভাবে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর