সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই পা হারানো ফিলিস্তিনিকে গুলি করে মারল ইসরাইলি সেনারা

news-image

বিক্ষোভে গুলি চালিয়ে দুই পা হারানো এক ফিলিস্তিনিসহ দুইজনকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এসময় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর ফিলিস্তিনের গাজা সীমান্তে বিক্ষোভের সময় এই হত্যাকাণ্ড চালায় দখলদার বাহিনী। আহতদের পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। খবর: আনাদোলু এজেন্সি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, শহীদদের একজন ইয়াসের সোকার (৩২)। অপরজন ইব্রাহিম আবু সাউরাইয়া (২৯)।

উল্লেখ্য, ইব্রাহিম আবু সাউরাইয়া ২০০৮ সালে গাজায় চালানো ইসরাইলের সর্বাত্মক সামরিক অভিযানে দুই পা হারিয়েছিলেন। ওই যুদ্ধে কয়েক হাজার ফিলিস্তিনিকে হত্যা করে দখলদার ইহুদি সেনারা।

এদিকে পশ্চিম তীরের রামাল্লায় বিক্ষোভে বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া গেছে। সেখানে ইসরাইলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী এবং তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন। এ ঘোষণায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠে।

যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, তুরস্ক, ইরান, রাশিয়া ও চীনের পাশপাশি জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন সংগঠন ও সংস্থা ট্রাম্পের এই একতরফা ঘোষণার নিন্দা জানায়।

ট্রাম্পের ঘোষণার পর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস গণঅভ্যুত্থানের ডাক দেয়। সর্বাত্মক প্রতিরোধের ডাক দেয় অপর সংগঠন ফাতাহ। এরপর বিক্ষোভে গুলি করে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে হত্যা করে দখলদার ইসরাইলি সেনারা। আটক করে কয়েশ’ ফিলিস্তিনিকে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা