সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনের পক্ষ নিল চীন, পূর্ব জেরুজালেমকে স্বীকৃতি

news-image

জেরুজালেমকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেওয়ার পর এ বিষয়ে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে চীন। শুধু তাই নয় তারা পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতিও দিয়েছে।

চীন জানিয়েছে, ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিনের রাজধানী হিসেবে গ্রহণ করা উচিত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

গত ৬ ডিসেম্বর এক বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং দেশটির দূতাবাস তেল আবিব থেকে সেখানে স্থানান্তর করার ঘোষণা দেন।

এরপর ফিলিস্তিনে বিক্ষোভ শুরু হয়। গাজার প্রতিরোধ আন্দোলন হামাস তৃতীয় ইন্তিফাদার ঘোষণা দেয়। বিশ্বের বিভিন্ন দেশ ট্রাম্পের এ সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানায়।

বহু দেশে তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) সভাপতি হিসেবে ইস্তাম্বুলে জরুরি সম্মেলন আহ্বান করেন।

বুধবার সেই সম্মেলন থেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

একইসঙ্গে সম্মেলন থেকে মুসলিম বিশ্ব ছাড়াও অন্যান্য দেশকে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানানো হয়।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওআইসির ঘোষণাকে প্রত্যাখ্যান করেন। একইসঙ্গে সমালোচনা করে এই ঘোষণাকে ‘অবৈধ’ বলেও দাবি করেন তিনি। পরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওআইসির স্বীকৃতি প্রত্যাখ্যান করেন।

তবে ওআইসি থেকে এ ঘোষণা আসার পরই বৃহস্পতিবার চীন ফিলিস্তিনের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং জানান, জেরুজালেম ইস্যুতে তার দেশ মুসলিম বিশ্বের উদ্বেগের বিষয়ে অবগত।

তিনি ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে উভয়পক্ষের প্রতি ‘ন্যায্য ও বোধগম্য’ সংলাপেরও আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা