,

শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস : ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা 

news-image

শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার বিকেল ৪.৩০ মিনিটে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক আলহাজ্ব নূরুল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সৈয়দ মিজানুর রেজা, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ আকরাম, দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক আব্দুন নূর, প্রেসক্লাব দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, কার্যকরী সদস্য শাহজাহান সাজু, ৭১ টিভি’র জেলা প্রতিনিধি জালাল উদ্দিন রুমী, দৈনিক মাতৃছায়ার জেলা প্রতিনিধি মজিবুর রহমান খান প্রমুখ।

সভার শুরুতেই যাদের রক্তে অর্জিত এই দেশ ৭১’র সেই সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। সভায় বক্তারা বলেন, ১৪ই ডিসেম্বর বাঙ্গালি জাতির এক বেদনা বিধূর দিন। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাক হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আলবদর, আল শামস্ মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবিদের হত্যা করে। তারা জাতিকে মেধাশূন্য করে দিতে চেয়েছিল।

দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর, ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন বাংলাদেশে অভ্যূদয় ঘটে। বুদ্ধিজীবি হত্যার ঠিক দু’দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজীর নেতৃত্বাধীন বর্বর পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে এবং বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা হত্যা করেছে তাদের মধ্যে যারা বিচার প্রক্রিয়ার বাইরে অথবা পলাতক আছে তাদের বিচারের রায় অবিলম্বে কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করতে হবে।

বক্তারা আরো বলেন, ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হলে অসম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক