,

ব্রাহ্মণবাড়িয়ায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্ তারি পরোয়ানা জারি হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের লোকজনকে এবং বর্তমান সরকারকে নিয়ে কটুক্তি করার অভিযোগ দায়ের করা মামলায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আদালত ও আইনজীবীদের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আজ বৃহস্পতিবার  ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগমের আদালতে দুইটি মামলা দায়ের করা হয়। আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সালাউদ্দিন ও বঙ্গবন্ধু আওয়ামী ছাত্র পরিষদের সভাপতি মো. আরিফুল ইসলাম এ দুটি মামলা দায়ের করেন। দায়ের করা পৃথক মামলায় রাষ্ট্রদ্রোহিতা ও মানহানির অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে সালাউদ্দিনের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত । আরিফুল ইসলামের মামলায় আগামী ২০ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসিকে নির্দেশ দেন আদালত।

আদালত পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি মামলার গ্রেফতারি পরোয়না অন্যটিতে সদর থানার কে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক