,

আখাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

news-image

আনোয়ার হোসেন উজ্জল,আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাঈদ মিয়া, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন তরফদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, জাসদ সভাপতি মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. জুয়েল রানা, প্রাণী সম্পদ কর্মকর্তা কামাল বাশার, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী হান্নান খাদেম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং বুদ্ধিজীবিদের আত্মত্যাগের কথা জানাতে হবে। স্বাধীনতার চেতনায় তাদেরকে গড়ে তুলতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আলীম রানা, উপজেলা সামাজিক বনায়ন কর্র্মকর্তা মো. আসাদুজ্জামান খান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. কফিল উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা বেগম নূরুন্নাহার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ্ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক