,

সু চি আরেকটি খেতাব হারালেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি’র আরেকটি খেতাব ফিরিয়ে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের ‘ফ্রিডম অব ডাবলিন সিটি’ অ্যাওয়ার্ডের তালিকা থেকে তার নাম অপসারণ করা হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সু চি’র খেতাব ফিরিয়ে নিতে ভোটের আয়োজন করেন ডাবলিন শহরের কাউন্সিলররা। সেখানে ৬২ জন কাউন্সিলরের মধ্যে সু চি’কে তালিকা থেকে অপসারণের পক্ষে ভোট দেন ৫৯ জন।

প্রসঙ্গত, সু চি’কে এই খেতাব দেয়ার প্রতিবাদে গত মাসে পপ তারকা বব গেল্ডফ তার ‘ফ্রিডম অব ডাবলিন’ পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন।

এর আগে নভেম্বরে সু চি’র ‘ফ্রিডম অব দি সিটি’ খেতাব প্রত্যাহার করে নেয় ইংল্যান্ডের অক্সফোর্ড সিটি কাউন্সিল। অক্সফোর্ডের সেন্ট হিউ’স কলেজ, যেখানে সু চি পড়াশোনা করেছেন, সেখান থেকে তার ছবিও সরিয়ে ফেলা হয়।

উল্লেখ্য, আরাকানে রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যা ও নৃশংসতা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। তাদের অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে এ পর্যন্ত ৬ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর