,

পুরো চীনে প্রায় ৬০ কোটি সিসিটিভি ক্যামেরা নজরদারি নেটওয়ার্ক!

news-image

অনলাইন ডেস্ক : আধুনিক বিশ্বে নিরাপত্তা কিংবা নজরদারির অন্যতম অনুষঙ্গ সিসিটিভি ক্যামেরা। তাই পুরো দেশকেই ক্যামেরার আওতায় নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে চীন। গড়ে তোলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ‘ক্যামেরা নজরদারি নেটওয়ার্ক’। ইতিমধ্যে পুরো দেশে স্থাপন করা হয়েছে প্রায় ১৭ কোটি ক্যামেরা। আগামী তিন বছরে আরও প্রায় ৪০ কোটি সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

যেগুলো নিয়ন্ত্রণ করবে উচ্চ প্রযুক্তি সম্পন্ন পুলিশ কন্ট্রোল রুম। বিবিসির একজন সংবাদদাতা সম্প্রতি এ ধরনের ক্যামেরা দিয়ে গুইয়াং শহরের একটি পুলিশ কন্ট্রোল রুমে কি ধরণের কাজ হয় তা দেখার সুযোগ পেয়েছেন। এখানে শহরের অধিবাসীদের প্রত্যেকের ছবিসহ তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত আছে।

পুরো চীন জুড়েই স্থাপন করা ক্যামেরার রয়েছে বিশেষ দক্ষতা যাতে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। কিছু ক্যামেরার মনোভাব বুঝতে পারার ক্ষমতা অর্থাৎ ফেস রিডিং দক্ষতা আছে। আবার কিছু ক্যামেরা বয়স, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য ও লিঙ্গ সম্পর্কে ধারণা করতে পারে। চীনেই বহু কারখানায় তৈরি হচ্ছে মুখ দেখে সনাক্ত করতে পারে এমন ক্যামেরা। সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর