সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেরুজালেম প্রশ্নে : ইস্তাম্বুলে বৈঠকে বসছে ওআইসি

news-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণাকে কেন্দ্র করে শুধুমাত্র ফিলিস্তিনেই নয় বরং বিশ্বের মুসলিমদেশগুলোসহ অন্যান্য দেশেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ট্রাম্পের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিশ্বের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরই মধ্যে বুধবার ওআইসির শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন মুসলিম বিশ্বের নেতারা।

মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এক বিবৃতিতে বলেন, কিছু আরব দেশ জেরুজালেম ইস্যুতে জোড়ালো ভাবে কোনো সাড়া দিচ্ছে না। তারা তাদের দুর্বলতাই প্রদশর্ন করছে। ফলে বোঝাই যাচ্ছে যে, কিছু দেশ যুক্তরাষ্ট্রের প্রতি খুবই ভীতু।

বুধবার তুরস্কের ইস্তাম্বুল শহরে অরগ্যানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্পর্কে মেভলুত বলেন, যেসব দেশগুলো এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি আমরা সেসব দেশকে আহ্বান জানাব।

ফিলিস্তিন ইস্যুতে সমর্থন জানাতে প্রস্তুত রয়েছে তেহরানও। ৫৭টি দেশের জোটের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ‘কঠোর বার্তা’ দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজক দেশ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। মুসলিম বিশ্বের বৃহত্তম জোটের এই শীর্ষ সম্মেলনে সংস্থার বেশিরভাগ সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন।

এদিকে, ইরানের পার্লামেন্টে সব মুসলিম দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়েছে। এর আগে সোমবার এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা