,

কথায় কথায় ওষুধ নয়

news-image

লাইফস্টাইল ডেস্ক : আমরা সবাই সুস্থ থাকতে চাই। সুস্বাস্থ্যের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকা জরুরি। যেকোনো ছোট ছোট সমস্যায় প্রথমেই ওষুধ খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যকর থাকে না।

আর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে ভাইরাস, ব্যাকটেরিয়া সংক্রমণ ওষুধ ছাড়াই প্রতিহত করা যায়।

কিছু কাজ করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এজন্য যা করতে হবে:

পরিচ্ছন্নতা
সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। বিশেষ করে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন।

পানি পান
পর্যাপ্ত পানি পান করুন।

হাসুন
হাসলে মানসিক চাপ কমবে, হৃদযন্ত্র ভালো থাকবে।

গান
মানসিক চাপ কমাতে রিলাক্সিং মিউজিক বা মন শান্ত করে এমন গান শুনতে পারেন।

ভিটামিন ডি
হাড় মজবুত রাখে এই ভিটামিন, তাই সকালের মিষ্টি রোদে কিছু সময় হাঁটুন।

সবজি-ফল
বাইরের ডুবু তেলে ভাজা খাবার, অতিরিক্ত মাংস খাওয়ার পরিবর্তে সবুজ-হলুদ শাক-সবজি ও টাটকা দেশি ফল খান

ইতিবাচক
সুস্থ থাকতে আসলে ইতিবাচক ভাবনা খুব জরুরি। সব সময় ইতিবাচক থাকার এবং ভাবার চেষ্টা করুন।

চিনি ও লবণ
অতিরিক্ত চিনি বা মিষ্টিজাতীয় খাবার ওজন বাড়ায়। আর লবণজাতীয় খাবার উচ্চ রক্তচাপের আশঙ্কা বাড়ায়।

ধ্যান
ভালো স্বাস্থ্য মানে কিন্তু কেবল শরীর ভালো রাখা নয়। মনকেও ভালো রাখা সুস্বাস্থ্যের অন্যতম শর্ত। ধ্যান মনকে প্রশান্ত করতে সাহায্য করবে।

ওপরের ছোট ছোট কাজগুলো অভ্যাসে পরিণত করুন, ওষুধের ওপর নির্ভরতা কমিয়ে সুস্থ থাকুন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?