,

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ঐক্যজোটের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে ইসলামী ঐক্যজোট ব্রাক্ষণবাড়ীয়া সদর উপজেলার উদ্দ্যেগে আজ মঙ্গলবার বিকেলে ব্রাক্ষণবাড়ীয়া প্রেসক্লাব প্রাঙ্গণে একবিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্দন শেষে সদর উপজেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আল আমিন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে বক্তাগণ বলেন, ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করে বিশ্বের দেড়শত কোটি মুসলমানদের কলিজায় আঘাত করেছে।
বক্তাগণ আরো বলেন, ট্রাম্প বিশ্বের মানচিত্র থেকে ইসলাম ও ইসলামী রাষ্ট্র সমূহকে নিশ্চিহ্ন করার মিশন বাস্তবায়নে একেরপর এক মুসলিম বিদ্ধেষী সিদ্ধান্ত গ্রহণ করে যাচ্ছে যা অনভিপ্রেত ও নিন্দনীয়।
সমাবেশ থেকে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ অবৈধ সিদ্ধান্ত প্রত্যাহারের আহবান জানিয়ে বক্তাগণ বলেন অন্যথায় মুসলিম বিশ্ব জেহাদের ডাক দিতে বাধ্য হবে।
এতে বক্তব্য রাখেন জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সহকারী শিক্ষাসচিব মুফতি আব্দুর রহিম কাসেমী, ইসলামী ঐক্যজোটের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি বোরহান উদ্দিন কাসেমী,জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী মোহাম্মদ এনামুল হাসান,সদর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কাউসার মোল্লা
কেন্দ্রীয় সদস্য মাওলানা মেহদী হাসান, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা ইসহাক, আলহাজ্ব মোবারক হুসেন, মাওলানা শরীফ উদ্দিন,মাওলানা  তাফাজ্জুল হক,ইসলামী ছাত্র খেলাফতের মাওলানা নিয়ামুল ইসলাম, মাওলানা ইসহাক আল মামুন,মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আবুল হাসান,মাওলানা নিয়ামুল সাদেকী,মাওলানা সৈয়দ কাশেম, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা মুসা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক