সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ আবু হামেদ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

news-image
সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ মোহাম্মদ আবু হামেদ স্মারকগ্রন্থ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার  উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক পররাষ্ট্র মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি এমপি।
এতে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা র,আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি।
অধ্যাপক ড. শাহজাহান ঠাকুরের সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ভাষা সংগ্রামী আধ্যক্ষ শেখ মোহাম্মদ আবু হামেদ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, প্রাবন্ধিক ও গবেষক মামুন সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ডা.দীপু মনি বলেন, অধ্যক্ষ আবু হামেদের মত মানুষেরা নিজের স্বীকৃতির জন্য কোনো কিছু করেননি, তারাঁ দেশের জন্য, দেশের মানুষের জন্য সবকিছু করেন। তিনি দেশ ও দেশের মানুষের জন্য যা করেছেন সেই অনুযায়ী তিনি এলাকায় স্বীকৃতি পেলেও জাতীয়ভাবে স্বীকৃতি পাননি।
তবে আমি মনে করি এমন গুণী ব্যক্তি জাতীয়ভাবে স্বীকৃতি পাওয়ার যোগ্য। এই ধরনের একটি চমৎকার অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ মোহাম্মদ আবু হামেদ এর পরিবার বর্গের সাথে ডা. দীপু মনি ফটোসেশন করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা