,

বিশ্বব্যাপী অস্ত্র বিক্রি বেড়েছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের শীর্ষ ১০০ অস্ত্রনির্মাতা ২০১৬ সালে ৩৭৪ দশমিক ৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে। ২০১৫ সালের তুলনায় এই পরিমাণ প্রায় দুই শতাংশ বেশি। ফলে ২০১০ সালের পর গতবছরই প্রথমবারের মতো অস্ত্র বিক্রি বেড়েছে।

সুইডেনভিত্তিক সংস্থা ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট’ বা সিপ্রি এই তথ্য জানিয়েছে। ১৯৬৬ সালে সুইডেনের সংসদ কর্তৃক প্রতিষ্ঠিত এই সংগঠন সারা বিশ্বের সামরিক ব্যয় ও অস্ত্র লেনদেন বিষয়ক তথ্য সংগ্রহ করে থাকে।

শীর্ষ ১০০ অস্ত্র নির্মাণ কোম্পানির মধ্যে ৬৩টি যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপে অবস্থিত। গতবছর যত অস্ত্র বিক্রি হয়েছে তার মধ্যে ৮২ শতাংশেরও বেশি বিক্রি করেছে এই কোম্পানিগুলো।

যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির নাম তালিকায় শীর্ষে রয়েছে। তারা মোট ৪০.৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে। এরপর আছে আরও দুটি মার্কিন কোম্পানি– বোয়িং (২৯ দশমিক ৫ বিলিয়ন ডলার) এবং রেথিওন (২২ দশমিক ৯ বিলিয়ন ডলার)।

জার্মান নির্মাতাদের বিক্রিও গত বছর ২০১৫ সালের তুলনায় ৬.৬ শতাংশ বেড়েছে।

ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে জার্মানির তৈরি অস্ত্রের চাহিদা রয়েছে।
দক্ষিণ কোরিয়ার তৈরি অস্ত্রের চাহিদা বাড়ছে
২০১৬ সালের শীর্ষ ১০০ অস্ত্র ব্যবসায়ীর তালিকায় দক্ষিণ কোরিয়ার সাতটি কোম্পানি রয়েছে। গতবছর দক্ষিণ কোরিয়ার অস্ত্রনির্মাতারা ৮ দশমিক ৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে। ২০১৫ সালের তুলনায় এই সংখ্যা ২০ দশমিক ৬ শতাংশ বেশি বলে জানিয়েছে সিপ্রি। দক্ষিণপূর্ব এশিয়া, পূর্ব ইউরোপ ও দক্ষিণ আমেরিকায় দক্ষিণ কোরিয়ার অস্ত্রের চাহিদা রয়েছে।

উত্তর কোরিয়ার দিক থেকে নিয়মিত হুমকির কারণে দক্ষিণ কোরিয়ার সরকার প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে বলে সিপ্রির পরিসংখ্যান বলছে।

সংস্থার ঊর্ধ্বতন গবেষক সিমোন ভেসেমান এক বিবৃতিতে বলেছেন, অভ্যন্তরীণ চাহিদা মেটাতে দক্ষিণ কোরিয়া নিজেদের অস্ত্র শিল্পের পরিধি বাড়াচ্ছে। তাছাড়া ভবিষ্যতে তারা বিশ্বের অন্যতম অস্ত্র রফতানিকারকও হতে চায়। সূত্র: ডয়চে ভেলে

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর