রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রী ছায়েদুল হকের অবস্থা উন্নতির দিকে

news-image

৮৭ দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৭৫ বছর বয়সী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এড. মোহাম্মদ ছায়েদুল হকের অবস্থা উন্নতির দিকে। এজন্য তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। যদিও সোমবার বিকাল ৪টা পর্যন্ত স্থানান্তর করা হয়নি মন্ত্রীকে।

ব্রাহ্মণবাড়িয়া- ১ আসনের সংসদ সদস্য এড. মোহাম্মদ ছায়েদুল হক দীর্ঘদিন ধরেই নানা ধরণের শারীরিক সমস্যায় আক্রান্ত। হৃদপিন্ড, ডায়াবেটিকস, মূত্রনালী ও কিডনির জটিলতায় আক্রান্ত তিনি।

বিএসএমএমইউ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক সজল ব্যানার্জীর অধীনে ছায়েদুল হক চিকিৎসাধীন। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করে সজল ব্যানার্জীকে পাওয়া যায়নি।

হৃদরোগ বিভাগের অন্য একজন চিকিৎসক নাম না প্রকাশের শর্তে জানান, মন্ত্রীর প্রধান সমস্যা হৃদপিন্ডে ও কিডনিতে। এখন তার অবস্থা উন্নতির দিকে।

গত ১৬ সেপ্টেম্বর ছায়েদুল হক প্রথম যখন বিএসএমএমইউতে ভর্তি হন, তখন তিনি স্নায়ূরোগ বিভাগের অধীনে চিকিৎসা গ্রহণ করছিলেন। এর কিছুদিনের মধ্যেই তাকে হৃদরোগ বিভাগে স্থানান্তর করা হয়। এ বিভাগে স্থানান্তরের সাথে সাথে তাকে ভর্তি করা হয় করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) তে। অবস্থার উন্নতি ঘটনায় সেখান থেকে গত নভেম্বরের মাঝামাঝি কেবিনে স্থানান্তর করা হয়। আবারও অবস্থা অবনতি হওয়ায় ডিসেম্বরের প্রথমদিকে তাকে আইসিইউতে নেয়া হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা