,

জেরুজালেম হবে ইসরাইলের গোরস্থান : ইরান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, পবিত্র বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহর ইহুদিবাদী ইসরাইলের জন্য গোরস্থানে পরিণত হবে।

রোববার রাজধানী তেহরানে আইআরজিসির সদস্যদের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইরানের মেহের নিউজ এজেন্সি এ খবর দিয়েছে।

জেনারেল জাফারি বলেন, পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংস করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

তিনি বলেন, ইসরাইল ও আমেরিকা ইতিহাসের সবচেয়ে বড় বোকামি করেছে। আল্লাহর রহমতে বায়তুল মুকাদ্দাস হবে অবৈধ ইসরাইলের কবরস্থান। ইসরাইল ও আমেরিকার এই ঘৃণ্য ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন জাফারি।

তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, পর্দার আড়ালে কয়েকটি আরব দেশ বিশেষ করে সৌদি আরবের সঙ্গে পরামর্শ, সমঝোতা ও সমন্বয় করেই ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। বিষয়টি নিয়ে কয়েক মাস আগে থেকে তারা পরামর্শ করছে।’ জেনারেল জাফারি বলেন, সৌদি আরব ও মার্কিন সরকারের এই ষড়যন্ত্র ব্যর্থ হবে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর