বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবস পালিত

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছ্।ে দিবসটি উদযাপনের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন, টিআইবি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শনিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সš§ুখে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। তিনি বলেন,দেশকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে। এব্যাপারে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি জেসমিন খানম, দুদক কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ,জেলা দুর্নীতি প্রতিরিাধ কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম,সহসভাপতি কবি আবদুলমান্নান সরকার, আজিজুল হক,সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু,প্রধান শিক্ষক ফরিদা নাজমীন,মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ,প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী , এনজিও প্রতিনিধি এস এম শাহীনপ্রমুখ।মানববন্ধনে জেলা পর্যায়ের কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকও শিক্ষার্থী,সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিগন অংশ গ্রহণ করেন।
আখাউড়া॥আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে উপলক্ষে আখাউড়া উপজেলায় র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এসএম শাহাজাদা খাদেম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান। তাছাড়া উক্ত সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক গণসচেতনতা গড়ে তুলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

ঢাকায় হতে পারে বৃষ্টি, তাপমাত্রা নিয়ে সুসংবাদ

দূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত?

চীনকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

পরিশোধিত জ্বালানি তেল আমদানির নীতিমালা বদলাচ্ছে সরকার

ব্যাংকে পড়ে আছে কোটি কোটি টাকা, দাবিদার নেই

ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু

বিশ্বকাপে সমর্থকদের জন্য ভিসা বন্ড শিথিল করল যুক্তরাষ্ট্র

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

গ্রেপ্তার দেখিয়ে দীপু মনি, বাবু ও রুপাকে কারাগারে প্রেরণ

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

ইনুর রায় যে কোনো দিন

বিশ্বকাপের মঞ্চ মাতাবেন শাকিরা ও ম্যাডোনা