,

নাসিরনগরে আর্ন্তজাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

news-image
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : দেশের জনগণের মধ্যে দূর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে “আসুন, দূর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিরনগরে  মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়েই আর্ন্তজাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ
কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়।  মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি
 কর্মকর্তা-,শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক, এনজিও প্রতিনিধি,  সাংস্কৃতিক কর্মী ও সুধীজনসহ  উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে  উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে  সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুইয়া
পরিচালনায়  সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা, সাব-ইন্সপেক্টর কাওসার আহমেদ, উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি ও  আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম, কমিটির সহ-সভাপতি এডভোকেট শামসুজ তাবরীজ, সদস্য  শিবলী চৌধুরী,বন্ধনের ম্যানেজার মোঃ নূরে আলম নাসিম প্রমূখ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক