,

নাসিরনগরে ১০ দিন ধরে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নাসিরনগর উপজেলার এক মাদ্রাসা ছাত্র বাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়া মার্কাতুল তাফিজ হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হয়। উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের দরিদ্র মোঃ আবদুস সালামের ছেলে মোঃ মোখলেছ মিয়া(১৪) গত ৭ বছর যাবৎ ব্রাহ্মণবাড়িয়া পুনিয়াউট মার্কাতুল তাফিজ হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে আসছে।

গত ৩০ নভেম্বর মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তারপর থেকে আর তার কোন খোঁজ পাওয়া যায়নি। বাড়ি থেকে বের হওয়ার প্রায় ১০ দিন ধরে নিখোজঁ রয়েছে। তাকে অনেক খোঁজাখুজির করে তার কোন সন্ধ্যান না পেয়ে গত ৭ ডিসেম্বর পিতা মোঃ আবদুস সালাম নাসিরনগর থানায় সাধারণ ডায়েরি করেছে (জিডি নং-৫৯৩)।

এদিকে ছেলেকে হারিয়ে পিতা-মাতা বাকরুদ্ধ হয়ে পড়েছে। নিখোঁজ হওয়ার সময় মোখলেছের পরনে ছিল সাদা চেক পাঞ্জাবী,সাদা পায়জামা ও টুপি। কোন স্ব-হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে(০১৭৫৫৭৭২৬১২)উক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তার অভিভাবক।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক