সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুল পড়া রোধে খাবার

news-image

আজকাল চুল পড়া সমস্যায় কম-বেশি সবাই ভোগেন। কারো কারো ক্ষেত্রে এই সমস্যা এতটাই তীব্র যে অল্পবয়সেই মাথায় টাক পড়ে যায়। কেউ কেউ বংশগত কারণে এ সমস্যায় পড়েন। কারো আবার সঠিক পুষ্টির অভাবে চুলের পড়ে যায়। ঘন আর ঝলমলে চুল সবারই পছন্দের। একারণে চুলের পুষ্টি বজায় রাখতে খাদ্যতালিকার দিকে নজর দেওয় উচিত।

চুল পড়া রোধ কিংবা চুলের বৃদ্ধির জন্য প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। প্রতিদিনের খাদ্যতালিকায় যাতে প্রোটিনসমৃদ্ধ খাবার থাকে সেদিকে মনোযোগ দিতে হবে। ডিম হচ্ছে প্রাকৃতিকভাবে প্রোটিনের অন্যতম সেরা উৎস। একারণে প্রতিদিন খাবারের তালিকায় ডিম রাখুন।

আয়রনের অভাবে অনেক সময় চুল পড়ে যায়। যখন শরীরে আয়রনের ঘাটতি হয় তখন চুলের গোড়ায় অক্সিজেন এবং পুষ্টির অভাব হয়,চুলের গোড়া আলগা হয়ে চুল পড়া শুরু হয়। শরীরে আয়রনের ঘাটতি পূরণে নিয়মিত পালং শাক এবং অন্যান্য সবুজ শাক খেতে পারেন।

ভিটামিন সি চুলপড়া রোধ কিংবা বৃদ্ধির জন্য দারুন উপকারী। এক গ্লাস লেবু পানির সঙ্গে যদি একটু মধু মিশিয়ে খাওয়া যায় তাহলে তা চুল পড়া রোধে দারুন কার্যকরী হবে। কমলাতেও প্রচুর পরিমানে ভিটামিন সি পাওয়া যায়।

ওমেগা ৩ সমৃদ্ধ খাবার চুলের পুষ্টির জন্য বেশ কার্যকর। এজন্য শুধু সামুদ্রিক মাছ নয়, নির্ভর করতে পারেন কাজু ও পেস্তা বাদামের উপরও।  এগুলো চুলের প্রয়োজনীয় ওমেগা ৩ সরবরাহ করবে।

গাজরে প্রচুর পরিমানে ভিটামিন এ থাকে। আর চুলের বৃদ্ধির জন্য ভিটামিন এ খুবই দরকারী একটি উপাদান। তাই চুল পড়া রোধে নিয়মিত গাজর খান। সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা