বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে তিন শিশু আহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, দুবলা গ্রামের বজলু মিয়ার ছেলে সাইফুল (১২), মেয়ে মুক্তা (১০) ও মাহমুদা (৮)। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে দুবলা গ্রামে খেলার সময় ওই তিন শিশু রাস্তা থেকে একটি ককটেল কুড়িয়ে পায়। ওই ককটেলটিকে বল ভেবে নিজেদের কাছে রেখে দেয় তারা। এরপর সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ককটেলটিকে রেললাইনের উপর রেখে পাথর দিয়ে আঘাত করলে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ওই তিন শিশু আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:নবীর হোসেন জানান, পরিত্যক্ষ অবস্হায় ককটেলটি নিয়ে খেলা করলে এটি বিস্ফোরিত হয়। এতে তিন শিশু সামান্য আঘাতপ্রাপ্ত হয়। লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় আইনপ্রণেতাদের

‘সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ আর্জেন্টিনা’

ন্যাটো নিয়ে ‘খুবই হতাশ’ ট্রাম্প

ঢাকার বাতাসের মানে কিছুটা স্বস্তি

শিক্ষার্থীদের বাংলা ব্লকেডে অচল হয়ে পড়েছিল রাজধানী

বন্যার আশঙ্কায় এইচএসসি পরীক্ষা নিয়ে বাড়ছে উদ্বেগ

১৯ কেজি স্বর্ণ পাচারে বিমানের ৪ কর্মীর যোগসূত্রের সন্দেহ

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

তাজমহলকে মন্দির দাবির মামলায় কেন্দ্র ও এএসআইকে তলব

চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

এমবাপ্পেকে মামলার হুমকি প্যারাগুয়ের সিনেটরের

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো খায়রুল হককে