সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

news-image

সন্তোষ সূএধর, আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বুধবার দিনগত গভীর রাতে সড়ক দুর্ঘটনায় ইসলাম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসলাম উদ্দিন হবিগঞ্জের বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামের আবদুল আজিজের ছেলে।

এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। এরা হলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাঁতগাও গ্রামের আব্দুল বারেক (৬০), তার ছেলে আব্দুল কাইয়ুম (৩৫), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হেলেন বেগম (৪০) ও মাধবপুর উপজেলার রেন্টু মিয়া (৪০)।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের জানান, হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন । নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তিনি না জানান, রাতে ঢাকা থেকে আসা একটি প্রাইভেটকার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সৈয়দ নজরুল ইসলাম সেতুতে প্রাইভেটকারটি অজ্ঞাত আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা