সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধি

news-image

আনোয়ার হোসেন উজ্জল,আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে এসেছিলেন বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার তারা স্হলবন্দর, কাস্টমস, বিজিবি ও ইমিগ্রেশন ঘুরে ঘুরে দেখেছেন। কথা বলেছেন ওই অফিসের কর্তৃপক্ষদের সাথে। এসময় ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক ট্রানপোর্ট স্টেশালিস্ট এরিক নুরার নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেন।
আখাউড়া স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শ্যামল বিশ্বাস বলেন, স্থলবন্দরের আধুনিকায়ন করার লক্ষে অবকাঠামো, রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কি কি কাজ করা যায় এসব দেখার জন্য ওই প্রতিনিধি এসেছেন।আমাদের সাথে কথা বলেছেন ব্যবসা বাণিজ্যকে আরো গতিশীল কি ভাবে করা যায়। এ ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন। প্রতিনিধি দলটি এসব বিষয়ে একটি প্রতিবেদন পেশ করবেন বিশ্বব্যাংকে।
এসময় উপস্থিত ছিলেন স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শ্যামল বিশ্বাস, আখাউড়া থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার, ইমিগ্রেশন ইনচার্জ এসআই পেয়ার হোসেন, কোম্পানী কমান্ডা নায়েক সুবেদার দেলোয়ার হোসেনসহ ব্যবসায়ীকরা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা