সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলকপির পাকোড়া

news-image

লাইফস্টাইল ডেস্ক : অনেকেই বিকেলের নাস্তায় কি খাবেন তা নিয়ে চিন্তায় পড়ে যান। প্রতিদিন এরকম খাবার খেতে ভালোও লাগে না । তাই স্বাদে বৈচিত্র আনতে মাঝেমধ্যে পরিবর্তন করতে পারেন খাবারের মেন্যু।বাজারে এখন শীতের তরতাজা সব সবজি পাওয়া যাচ্ছে। শুধু সবজি রান্না কিংবা মাছের ঝোলে নয় এই সময়ে পাওয়া ফুলকপি দিয়ে তৈরি করতে পারে মজাদার পাকোড়াও। এতে স্বাদে যেমন ভিন্নতা আসবে তেমনি শরীর পুষ্টিসমৃদ্ধ খাবারও পাবে।

উপকরণ: ফুলকপি ১ টি ,ময়দা ,বেসন , চালের গুড়া অথবা কর্ণ ফ্লাওয়ার এক কাপ, কাঁচামরিচ কুঁচি করে কাটা ২ টি, ১ চা চামচ মরিচের গুড়া, ২ টেবিল চামচ ধনে পাতা কুঁচি, গোল মরিচ গুড়া আধা চা চামচ, সামান্য পরিমানে টেষ্টি সল্ট ও বেকিং পাউডার, তেল ১ কাপ , পানি ১ কাপ, বিস্কুটের গুড়া পরিমানমতো, ১ চা চামচ গরম মসলা।

প্রস্তুত প্রণালী : প্রথমে ফুলকপি ছোট ছোট টুকরা করে কেটে নিন। তারপর লবণ ও পানি দিয়ে আধা সিদ্ধ করুন। এখন একটা চালনিতে ফুলকপির টুকরাগুলো ঢেলে পানি ঝরতে দিন। পানি দিয়ে বেসন ,ময়দা বা চালের গুড়া গুলিয়ে ঘন করুন। মিশ্রণে মরিচ গুঁড়া,লবণ,বেকিং সোডা,কাঁচামরিচ , ধনেপাতা, গরম মসলা দিয়ে ভালো করে মেশান। ফুলকপিগুলো ওই মিশ্রণ দিয়ে ভালো করে মেখে বিস্কুটের গুঁড়া দিয়ে লাগিয়ে নিন। এরপর ফুলকপিগুলো ডুবো তেলে ভাজুন। বাদামি রং হলে তুলে নিন। ব্যস, তৈরি হয়ে গেল ঝটপট বিকেলের নাস্তা। গরম গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা