সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিস ওয়ার্ল্ড যে ডায়েট প্ল্যান অনুসরণ করেন

news-image

লাইফস্টাইল ডেস্ক : সম্প্রতি মিস ওয়ার্ল্ড হয়েছেন ভারতের হরিয়ানার মেয়ে মনসী চিল্লার। মাত্র কুড়িতেই বিশ্ব সুন্দরীর খেতাব জয় করেছেন তিনি। ডাক্তারির ছাত্রী মানসী কীভাবে বিশ্ব সুন্দরীর মুকুট পরলেন তা নিয়ে আগ্রহের অন্ত নেই অনেকেকের। যে ডায়েট চার্ট মেনে বিশ্ব সুন্দরী হয়েছেন মিত্র বসু চিল্লার এবং নীলম চিল্লারের মেয়ে, তা প্রকাশ্যে আনলেন মনসীর ডায়েটিশিয়ন।

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে থেকে প্রতিযোগিতার শেষ পর্যন্ত, কখন কী খাবার খেতেন মনসী, তা দেখে নিন এক ঝলকে..

মনসী ডায়েটিশিয়ন নামি আগরওয়াল জানিয়েছেন, এক গ্লাস লেবু পানি দিয়ে সকালের খাবার শুরু করতেন মনসী। এরপর দই-এর সঙ্গে ওটস, হুইট ফ্লেক্স এবং ফল খেতেন। কিংবা কখনও কখনও ২-৩টি ডিমের সাদা অংশ, অ্যাভোকাডো, গাজর এবং মিষ্টি আলু খেতে হত মনসীকীকে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মানসীর লাঞ্চে থাকত ১-২ রুটি কিংবা এক বাটি ভাত। সঙ্গে সবজি, মুরগির মাংস, স্যালাদ এবং রায়তা। বিকেলে থাকত ফ্রুট স্মুদি, বাদাম। রাতে মনসী পেট ভরাতেন কুইনা স্যালাদ, পোলাও, চিক পি, টোফু স্যালাদ এবং স্যুপ দিয়ে।

তবে বাড়ির খাবার খেতেই বেশি পছন্দ করেন মনসী। সুযোগ পেলেই বাড়িতে তৈরি খাবার খেতেন তিনি। পাশাপাশি মনসীর ব্যাগে সব সময় থাকত নানা রকম ফল। সেই সঙ্গে দিনে ৪-৫ লিটার পানিও খেতেন মনুষী। তবে রাতে হালকা খাবার খেতেই বেশি পছন্দ করেন বিশ্ব সুন্দরী। তেমনটাই জানিয়েছেন তার ডায়েটিশিয়ন। তবে এসবের সঙ্গে উপযুক্ত কসরতও করতেন মনসী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা