,

পর্নো আসক্ত ব্যক্তিরা মাদকসেবীর মতোই নেশাগ্রস্ত!

news-image

লাইফস্টাইল ডেস্ক : পর্নো আসক্ত ব্যক্তিদের মানসিকতা মাদকাসক্তদের মতোই! সম্প্রতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা প্রায় ১৯ জন মানুষের মস্কিষ্কের গবেষণা করছেন। যারা পর্নো ফিল্ম নিয়মিত দেখেন।

এই গবেষণায় দেখা গেছে, পর্নো ফিল্ম দেখার সময় মস্কিষ্কের সেই অংশই সক্রিয় হয়, যা মাদকের নেশাগ্রস্ত ব্যক্তির পছন্দের মাদক দেখলে হয়। গবেষণায় এমনও দু’জন রয়েছেন যারা কাজের সময় পর্নো ফিল্ম দেখছিলেন বলেই তাদের চাকরি ছাড়তে হয়েছিল। গবেষণায় জড়িত চার জনের বক্তব্য, পর্নো ফিল্ম সেক্স পরিষেবার কাছে যাওয়ার একটি রাস্তা তৈরি করে দেয়।

এ ব্যাপারে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডক্টর বেলেরি বুন জানিয়েছেন, এটি এই বিষয়ের প্রথম গবেষণা। ফলাফলের উপর ভিত্তি করে এটা এখনো বলা সম্ভব নয় যে, একে যৌনতার নেশা বলা যায় কী-না। তিনি জানান, একজন ব্যক্তি যত কম বয়সে নেশাজাতীয় পদার্থের ব্যবহার শুরু করেন, তার ক্ষেত্রে নেশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা তত বেশি।

অ্যাসোসিয়েশন ফর ট্রিটমেন্ট অফ সেক্স অ্যডিকশন অ্যান্ড কম্পলসিভিটি’র পলা হাল জানিয়েছেন, ইন্টারনেটের মাধ্যমে এখন ২৪ ঘণ্টাই সেক্সের সামগ্রী পাওয়া যায়। এমন যুবকের সংখ্যা বেড়ে যাচ্ছে, যারা পর্নো সামগ্রীর ফলে নিজের উপার্জন খরচ করে ফেলছে। তবে এই ধরনের লোকেদের যৌন নেশাগ্রস্ত বলা উচিত হবে না, তা নিয়ে এখনো সঠিক গবেষণা করা হয়নি।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?