,

ক্যান্সারের কারণ হতে পারে অবাধ যৌনতা!

news-image

লাইফস্টাইল ডেস্ক : যৌনতায় মানুষের কামোদ্দীপক অভিজ্ঞতা এবং সাড়াপ্রদানের ক্ষমতা প্রকাশ পায়। বিভিন্ন পন্থায় যৌনতা প্রকাশ বা উপভোগ করা যায়।

যার মধ্যে চিন্তা, কল্পনা, কামনা, বিশ্বাস, দৃষ্টিকোণ, মূল্যবোধ, আচরণ, প্রথা ও সম্পর্ক অন্তর্গত। তবে অবাধ যৌনতা থেকে মানব শরীরে নানা ধরণের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এক গবেষণায় দেখা গেছে, ক্যান্সারের সঙ্গেও অবাধ যৌনতার সম্পর্ক রয়েছে।

লন্ডনের জন্স হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেল্থের বিজ্ঞানীরা জানিয়েছেন, পাঁচ বা তার বেশি সঙ্গিনীর সঙ্গে মুখমেহন করলে, পুরুষদের শরীরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা সংক্ষেপে এইচপিভি-র সংক্রমণ ঘটে। আর এই সংক্রমণ থেকেই মাথা ও কাঁধের ক্যান্সারের আক্রান্ত হওয়ার সম্ভবনা বাড়ে। ধূমপায়ীদের ক্ষেত্রে আবার এইচপিভি-র সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। তবে যাঁরা ধূমপান করেন না বা পাঁচ বা তার বেশি সঙ্গিনীর সঙ্গে মুখমেহনে লিপ্ত হননি, তাদের এই ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। তেরো হাজারেরও বেশি মানুষের উপর গবেষণা চালিয়েছেন বিজ্ঞানীরা, তাতে দেখা গেছে, মহিলাদের তুলনায় পুরুষদেরই এই সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

সাধারণভাবে যতধরণের যৌন রোগ হয়ে থাকে, তারমধ্যে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি-র সংক্রমণই সবচেয়ে বেশি।

তবে যৌন রোগ নয়, বিজ্ঞানীদের মতে, এইচপিভি আসলে একটি যৌন সংক্রমণ। এই সংক্রমণ এইচআইভি বা এইডসের থেকে কিছুটা আলাদা। চিকিৎসকদের দাবি, যৌন সক্রিয় ব্যক্তিরা জীবনের কোন না কোন সময়ে এইচপিভি-র সংক্রমণে আক্রান্ত হন।
অধিকাংশ ক্ষেত্রেই এইচপিভি খুব একটি ক্ষতিকারক নয়। তবে কিছু ক্ষেত্রে এইচপিভি সংক্রমণ থেকে গোপনাঙ্গে ফোঁড়া হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না করালে, ক্যানসার হতে পারে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?