,

শীতে ত্বক থাকবে উজ্জ্বল ও মসৃণ

news-image

ধরন বুঝে সঠিক পরিচর্যায় ত্বক হবে উজ্জ্বল ও দীপ্তিময়। তাই জেনে নিন এই মৌসুমে শুষ্ক, তৈলাক্ত ও মিশ্র ত্বকে রূপচর্চার কৌশল। এই বিষয়ে জানিয়েছেন শিবানি’জ অ্যারোমার কর্নধার শিবানী দে।

তৈলাক্ত ত্বকের যত্ন

যাদের ত্বক খুব তৈলাক্ত তারা ক্লিনজিং ও ময়েশ্চারাইজিংয়ের ক্ষেত্রে তেল ছাড়া প্রসাধনি ব্যবহার করুন। ঘরোয়া ময়েশ্চারাইজার হিসেবে এক্ষেত্রে টমেটোর রস খুব কার্যকর। ক্লিনজিং ও টোনিংয়ের পর লেটুস পাতার রস, মধু ও লেবুর রস মিশিয়ে লাগাতে পারেন। আনারস, আপেল, পাকাপেঁপের সঙ্গে মধু মিশিয়ে প্যাক ব্যবহার করতে পারেন।

শুষ্ক ত্বকের যত্ন

শুষ্ক ত্বকের প্রধান কাজ হল ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখা। আধা চামচ ভিটামিন-ই অয়েলের সঙ্গে আধা চামচ গ্লিসারিন মিশিয়ে প্রতিদিন লাগাতে পারেন। ত্বকে পুষ্টি জোগাতে ডিমের কুসুম, ১ চা-চামচ মধু, আধা চা-চামচ অলিভ অয়েল ও গোলাপজল মিশিয়ে সারা মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

মিশ্র ত্বকের যত্ন

প্রতিদিন হালকা ক্লিনজার ব্যবহার করতে পারেন। তবে ত্বকের শুষ্ক জায়গাগুলো অবশ্যই ময়েশ্চারাইজার লাগাবেন।

সিদ্ধ করা মিষ্টি কুমড়া চটকে সঙ্গে মধু ও দুধ পরিমাণ মতো মিশিয়ে ২০ মিনিট রেখে মালিশ করে ধুয়ে ফেলুন।

নিজের ত্বকের ধরণ বুঝে যত্ন নিলে ত্বক থাকবে মসৃণ ও উজ্জ্বল। তাছাড়া প্রাকৃতিক উপাদানের সাহায্যে পরিচর্যা করলে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?