,

শরীরের এই অঙ্গগুলিতে স্পর্শ করবেন না

news-image

আমাদের শরীরের সবথেকে বেশি জীবাণু থাকে হাতে। কারণ হাত দিয়েই আমরা সব কাজ করে থাকি। ফলে নানা জীবাণুর বাদ আমাদের হাতে। তাই হাত পরিষ্কার না করে শরীরের সব জায়গায় হাত দেওয়ার মাশুল অনেক বড় হতে পারে। জেনে নিন হাত না ধুয়ে শরীরের কোন কোন অংশে হাত দেওয়া উচিত নয়!

চোখ: চোখ হল শরীরের সবচেয়ে সেনসিটিভ অঙ্গ। আর আমরা কোনও কিছু তোয়াক্কা না করেই আঙুল দিয়ে চোখ ডলি। অগত্যা হাতের জীবাণু সোজা গিয়ে আক্রমণ করে চোখে। ফলে এলার্জি থেকে চোখের নানান সমস্যা দেখা দেয়। তাই হাত পরিষ্কার না করে অকারণে চোখে হাত দেবেন না। আর যদি মনের ভুলে দিয়ে বসেন তাহলে চোখে জলের ঝাপটা দিন।

মুখ: মুখের চামড়া অত্যন্ত স্পর্শকাতর। তাই যখন-তখন মুখে হাত দেওয়া যাবে না। ত্রতে মুখে ব্রণ, চুলকানি নানান সমস্যা আসতে পারে।

নাক: চোখের মতো নাকও খুব সেনসিটিভ অঙ্গ। জানেন সামান্য আঘাতেই নাক থেকে রক্ত ঝরতে পারে। তাই নাকের মধ্যে আঙুল দেওয়া একেবারেই উচিৎ নয়। এছাড়া এটা খুব খারাপ অভ্যাসও। এতে অনেকে আপনাকে নোংরাও ভাবতে পারে।

কান: কানে আঙুল কিংবা কাঠি দিয়ে চুলকানোর আরাম অব্যক্ত। কিন্তু জানেন কি? কানের মধ্যে আঙুল কিংবা কাঠি দিলে, কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি পর্দা ফেটেও যেতে পারে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?